নন্দীগ্রামে ব্যাপক বিক্ষোভের মুখে শুভেন্দু
দি নিউজ লায়নঃ নন্দীগ্রাম যে তার সঙ্গে নেই তা আগেই বুঝে গিয়েছেন। এবার সেই নন্দীগ্রামে মানুষের বিক্ষোভের মুখে পড়তে হলো তথাকথিত ভূমিপুত্র শুভেন্দুকে। মঙ্গলবার চণ্ডীপুরের জনসভায় যাওয়ার আগে নন্দীগ্রামে দলীয় কর্মসূচি ছিল শুভেন্দুর। সেখানেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। গাড়ি আটকে দেন স্থানীয় বাসিন্দারা। 'গদ্দার' স্লোগান দিয়ে শুভেন্দুকে ঘিরে ধরে চলে বিক্ষোভ।
শুভেন্দুকে লক্ষ্য করে জুতো ঝাঁটা দেখানো হয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের বক্তব্য, যেভাবে শুভেন্দু নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তা ক্ষমার অযোগ্য নন্দীগ্রামের ভূমিরক্ষার আন্দোলনকে অপমান করেছেন তিনি। যে মমতা তাকে নেতা বানিয়ে ছিলেন সেই মমতার উপর হামলায় মদত দিয়েছেন তিনি।
ভাজপায় যোগ দিয়ে সম্প্রদায়িক কথা বলছেন। শান্ত নন্দীগ্রাম কে অশান্ত করার চেষ্টা করছেন তাই তিনি নন্দীগ্রামে স্বাগত নন। নন্দীগ্রামের মানুষ বিধানসভা ভোটে মমতা কে বিপুল ভোটে জিতিয়ে শুভেন্দুকে জবাব দেবেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন আগামী দিনে তিনি নন্দীগ্রামের যেখানেই যাবেন সেখানেই মানুষের বিক্ষোভের মুখে পড়বেন শুভেন্দু।

Post a Comment